২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে ঢাকা ফেরত নতুন করে দুইজন করোনায় আক্রান্ত

আপডেট: জুন ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
মনির হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা ফেরত নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এদের মধ্যে একজন পুরুষ, তার বয়স (৩০), এবং অপরজন নারী, তার বয়স (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,  আক্রান্ত ওই দুই ব্যক্তি ঢাকা থেকে গত ২১ মে তাদের গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার এলেঙ্গা চলে আসে। পরবর্তীতে ঈদের পর তাদের জ্বর এবং গলা ব্যথা হলে গত ২৯ মে স্ব-পরিবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নমুনা দিয়ে আসলে কর্তৃপক্ষ তাদের নমুনাগুলো গত ৩০ মে ঢাকায় পাঠিয়ে দেন। পরে (২ জুন) রাতে তাদের মধ্যে দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে বুধবার (৩জুন) সকালে তাদের বাড়ি সহ মোট ৩ টি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আক্রান্ত ওই দুই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network