২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ॥ আগুনে জ্বালিয়ে দুটি বেকু ধ্বংস

আপডেট: জুন ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম :  টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ লক্ষ টাকা মূল্যের দুটি এক্সেভেটর (বেকু) জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা’র নেতৃত্বে কালিহাতী উপজেলার এলেঙ্গা লৌহজং নদীর বাঁশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই বেকু ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা বলেন, সরকার ও জনগণের স্বার্থ রক্ষার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত দুটি এক্সেভেটর ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান পুরো কালিহাতীতে চলছে।

অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে এবং যে বালুগুলো অবৈধভাবে উত্তোলিত হয়েছে এটা রাষ্ট্রীয় সম্পদ। এগুলো আমরা নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের ব্যবস্থা করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network