১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

দিনাজপুরে ভার্চুয়াল বিজ্ঞ তিনটি আদালতে ৩৩ টি মামলার শুনানি

আপডেট: জুন ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে: করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপে দীর্ঘদিন লকডাউনের জন্য আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল বিচার কার্যক্রম চালু হয়েছে। প্রতিনিয়ত এই ভার্চুয়াল পদ্ধতি বিচার কার্য ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করছে।

সোমবার কোর্ট ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানান, দিনাজপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট ২৫ টি মামলার শুনানী হয়। তার মধ্যে ৩ টি মামলায় ৪ জন আসামী জামিন পায় এবং ২২টি মামলায় আদালত কর্তৃক জামিন না মঞ্জুর হয়েছে।

এ দিকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ কোর্টে ২টি মামলার শুনানির কার্যক্রম চলেছে এর মধ্যে কেউই জামিন পায় নাই। বিজ্ঞ নারী ও শিশু নির্যাাতন ট্রাইবুনালে ৬ টি মামলার শুনানি হয়েছে, ১ টি মামলায় ১ জন আসামী জামিন পেয়েছে আর বাকী ৫ টি মামলায় আদালত কর্তৃক জামিন না মঞ্জুর করেছে।

দিনাজপুর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. রবিউল ইসলাম রবি ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলাগুলোতে রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেন। পাশাপাশি আসামীদের পক্ষে স্ব স্ব আইনজীবীগন মামলার ডিফেন্স করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network