২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

চিরিরবন্দরে কর্মহীন দুস্থ দুইজন রিকশাভ্যান চালককে অর্থসহায়তা

আপডেট: জুন ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের চিরিরবন্দরে কর্মহীন ও দুস্থ দুইজন রিকশাভ্যান শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে শ্রম মন্ত্রণালয় প্রদত্ত ৪৫ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।

১ জুন (সোমবার) বিকেল সাড়ে ৪ টায়  চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে চিরিরবন্দর রিকশাভ্যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কর্মহীন দুস্থ দুইজন রিকশাভ্যান শ্রমিকের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের ৪৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।

উপজেলা রিকশাভ্যান শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সংগঠনের পার্বতীপুর উপজেলার সোনাপুকুর স্ট্যান্ডের সভাপতি শফিকুল ইসলাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network