২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ভিক্ষা করে ফেরার পথে বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু

আপডেট: জুন ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ১২ মাইল ভেগান এগ্রো লিমিটেড এর পাশে থেকে সোমবার বিকেলে এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
ভেড়ামারা থানার এস আই আবু তাহের সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহামদ শাহজালালের নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মৃত অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মাথা ঘুরে পড়ে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লে তাঁরা পুলিশে সংবাদ দেন।
পুলিশের কাছে প্রথমে তাঁর পরিচয় অজ্ঞাত থাকলেও পরে তাঁর পরিচয় মেলে। মৃত বৃদ্ধার নাম করিমন নেছা (৮০) স্বামী- মৃত কছির উদ্দিন, বর্তমান গ্রাম-  বাহিরচর ইউনিয়নের ষোল দাগ চাষীক্লাব এলাকায় , ভেড়ামারা, কুষ্টিয়া হলেও তাঁর প্রকৃত নিবাস রংপুর জেলায় বলে জানা গেছে। তিনি ভিক্ষা করে জীবন কাটাতেন। সারা দিন এলাকায় বাড়ি বাড়ি ভিক্ষা করার পর ফেরার পথে তাঁর করুণ মৃত্যু ঘটে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network