৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগঞ্জে প্রবাসীর স্ত্রী নিরুদ্দেশ

আপডেট: জুন ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শাহে ইমরান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে ডুবাই প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম রোববার বিকেলে ১৬ মাসের শিশু সন্তানকে নিয়ে নিরুদ্দেশ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে প্রবাসীর পিতা আঃ মতিন চাটখিল থানা সাধারন ডায়েরী রুজু করেছে।

সুত্রে জানা যায়, উপজেলার পুর্ব করপাড়া গ্রামের দেওয়ান বাড়ির ডুবাই প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম রোববার বিকেলে চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের চেরাগ আলী বেপারী বাড়ির পিত্রালয়ের উদ্দেশ্যে ১৬ মাসের শিশু সন্তান আদনান ওরপে তানজিদ হোসেনকে নিয়ে বাহির হয়। গ্রামের রিক্সাচালক আমিরুল ইসলামের রিক্সাযোগে পিত্রালয় যাওয়ার কথা বললেও তা না গিয়ে পথে নেমে যায় এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়।

প্রবাসীর পিতা আঃ মতিন বলেন, রিক্সা থেকে পথে নেমে যাওয়া আমাদের সন্দেহ হয়। সন্ধ্যার পর থেকে সোমবার বেলা ২টা পর্যন্ত পুত্রবধু ও নাতির খবর না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে প্রবাসীর শাশুড়ি পুষ্প বেগম বলেন, মেয়ে এবং নাতি আমাদের বাড়িতে আসার কথা ছিলো না। আমি জামাইয়ের বাড়ির লোকের মাধ্যমে শুনেছি মেয়ে এবং নাতি ওই বাড়ি থেকে বাহির হয়ে কোথায় গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network