২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

পুলিশ অফিসার হতে চায় জিপিএ-৫ পাওয়া চৈতী

আপডেট: জুন ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

আজিজুল হক বাবু,নাগরপুর ( টাঙ্গাইল) থেকে : সাবা রহমান চৈতী। এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেক জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে পুলিশ বাহিনীতে যোগ দিয়ে জনমানুষের সেবা করতে চায়।
টাঙ্গাইল জেলার সদর উপজেলার আদি টাঙ্গাইলের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক আঃ রহমান ও মরহুমা রাশেদা আক্তার এর ছোট মেয়ে সাবা রহমান চৈতী এবারের এসএসসি পরীক্ষায় জেলার বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে।

ছোটবেলা থেকেই চৈতী পড়াশোনার পাশাপাশি অন্যান্য সৃজনশীল এবং মননশীল কাজে সাফল্যের পরিচয় দিয়েছে। সে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইডের একজন সদস্যা।
বড় হয়ে সে একজন সুস্থ্য সুন্দর মানুষ হতে চায় এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দেশের কল্যাণে এবং সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

জিপিএ-৫ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ও দোয়া করেছেন তার পরিবারের সকল সদস্যরা।

চৈতী ও তার পরিবার সকলের  কাছে দোয়া প্রার্থী.

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network