২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু সহ আহত ১০

আপডেট: মে ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৯ই মে) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের ইকু জুটমিলস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহত ১০ জনের মধ্যে ৮জনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও ২ জনকে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন সদর উপজেলার চাপড়াসরমজানী ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের হঠাৎপাড়ার স্বপন (৪৮), তানিয়া (৩৭), মজিদ(৪০), মাহিমা(৩০), ৭ মাসের শাহিদ, জনি(৫),এনামুল (৯),শিহাব(৮),মিনা(১৩),লালবি(২৫)।

প্রত্যক্ষদর্শী ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানায়, দূর্ঘটনার সময় চার্জার ব্যাটারী চালিত অটোতে করে আহতরা সকলে সৈয়দপুর যাচ্ছিল। এ সময় বিপরিতদিক হতে আসা ইট বোঝাই ট্রলির মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে । এদের মধ্যে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network