২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার॥ স্বামী আটক

আপডেট: মে ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হালির বাজার থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিনা দাস (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মিনা ওই এলাকার তিমু দাসের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ তার স্বামী তিমু দাসকে আটক করেছে।

প্রায় এক বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানায়, খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পানির গর্তে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসির ধারণা তাকে স্বাষরোধ করে হত্যা করে গর্তে ফেলে দেয়া হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network