৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫২২, নতুন শনাক্ত ১১৬৬

আপডেট: মে ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৫ জন ঢাকা বিভাগে ও ৬ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ মোট ৫ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৯ জনে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network