১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সাবেক এমপি পুতুল

আপডেট: মে ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সাবেক এমপি পুতুল

নেক্সট নিউজ প্রতিবেদক : বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু গণমাধ্যামকে জানান, কামরুন্নাহার পুতুল গত কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা এবং খাবারে অরুচি জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

তিনি বলেন, কামরুন্নাহার পুতুল ক’দিন আগে তার অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন। তার শারীরিক সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহভাজন হিসেবেই তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য- ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হয়েছিলেন। তার স্বামী মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

নেক্সট নিউজ/ফয়সাল আহামেদ

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network