২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

উল্লাপাড়ায় আরো ১ ব্যক্তির করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮

আপডেট: মে ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় আরো এক ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি একটি ওষুদ কোম্পানীর কর্মচারী। তিনি ২ দিন আগে করোনা উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে উল্লাপাড়ায় তার গ্রামের বাড়ি চড়িয়া উত্তরপাড়ায় আসেন।

বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

এ নিয়ে উল্লাপাড়ায় সর্বমোট ৮ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে ১ গৃহবধু মারা গেছেন। ২ পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। ২ জন এখনো সিরাজগঞ্জ বাগবাটি কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অবশিষ্ট ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, সর্বশেষ বৃহস্পতিবার সনাক্ত ওষুধ কোম্পানীর কর্মচারীকে গ্রামের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার সংস্পর্শে আসা পরিবারের লোকজনের নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network