১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

আনুশকা ‘পাতাল লোক’ নিয়ে আইনি জটিলতায়

আপডেট: মে ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মা প্রথম প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’। সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রকাশ হয় এটি। প্রকাশের পর থেকে বেশ প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। এরমধ্যেই এলো খারাপ খবর। ওয়েব সিরিজের কারণে আইনি জটিলতায় ফেঁসে গেলেন অভিনেত্রী। ওয়েব সিরিজটি গোর্খা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্ম থেকে নির্মিত প্রথম ডিজিটাল প্রজেক্ট এটি। আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে, এই ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা যায়, একটি নেপালি চরিত্রকে উদ্দেশ্য করে এক নারী পুলিশ বর্ণবাদী সংলাপ বলেছেন। সংলাপে ‘নেপালি’ ছাড়াও অন্য একটি শব্দ ব্যবহার করা হয়, যা গোর্খা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে।

এরপর ১৮ মে আনুশকাকে এই বিষয়ে আইনি নোটিশ পাঠানো হয়। আনুশকাকে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী গিল্ডের সদস্য বিরেন গৌরাঙ্গ। তিনি বলেন, ‘শুধু নেপালি শব্দটি ব্যবহার করলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপর যে শব্দ ব্যবহার হয়েছে তা মেনে নেওয়া যায় না। যেহেতু আনুশকা এর প্রযোজক তাই তাকে নোটিশটি পাঠিয়েছি। তবে এ বিষয়ে আনুশকা এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network