২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

৫ বছরের শিশু ফাবিহার ২৭ রোজা সম্পন্ন

আপডেট: মে ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ (চট্টগ্রাম)প্রতিনিধি : নগরীর মাদারবাড়ি এলাকায় ফাবিহা আজাদ রীতি নামের ৫ বছর বয়সের এক শিশু ২৭ রোজা পর্যন্ত সম্পন্ন করেছে বলে খবর পাওয়া গেছে। শিশুটি মাদারবাড়ি এলাকার ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদের মেয়ে বলে জানা যায়।

জানা যায়, মাত্র ৫ বছর ৪ মাস ১৯ দিন বয়সের ফাবিহা আজাদ রীতি এবার প্রথম রোজা রাখতে শুরু করে, এবং ২৭ টি রোজা সে সম্পন্ন করে। সে চট্টগ্রাম রেলওয়ে পাবলিক হাই স্কুলে শিশুর শ্রেণিতে পড়াশোনা করে বলে জানা যায়। বৃহস্পতিবার পর্যন্ত তার রোজা হয়েছে ২৭টি, সে বাকি তিনটি রোজাও রাখবে বলে জানিয়েছে। ফাবিহা আজাদ রীতি জানান, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে, সব রোজা রাখতে পেরে অনেক খুশি। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়। সবার কাছে দোয়া প্রার্থনা করেছে সে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network