১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

উল্লাপাড়ায় ১৭ বস্তা চাল জব্দ, আটক ১

আপডেট: মে ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চালসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের বড়গোজা গ্রামের আব্দুল কাদের (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে উপস্থিত করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান সরকারী চাল সংরক্ষণের অভিযোগে দু’মাসের কারাদন্ড প্রদান করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, আব্দুল কাদের নামে এক অসাধু ব্যবসায়ী কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে বাড়িতে জমা রেখে পাচারের চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়ে তাকে সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network