২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

পোস্ট মাস্টারকে গুলি করে টাকা ছিনতাই, গ্রেপ্তার দুজনের ৩ দিনের রিমান্ড

আপডেট: মে ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য জানান।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘রোববার রাতে পোস্ট মাস্টারকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় পোস্ট অফিস পরিদর্শক শেখ হোসেন জোবায়ের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। ওই রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়।’

‘সোমবার তাদের টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাশ তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন,’ বলেন তিনি।

এ ঘটনা গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুর হওয়া ওই দুই জনের নাম রনি ও দুলাল। তারা কালিহাতী উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা।

গতকাল দুপুরে কালিহাতী উপজেলা পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মজিবুর রহমান ও রানার রফিকুল ইসলাম মোটরসাইকেল যোগে বল্লা যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে বল্লা গোরস্থানপাড়া এলাকায় অপর একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে। এ সময় তারা পোস্ট মাস্টার মজিবুর রহমানের পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network