২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে তন্ময় স্মৃতি ফাউন্ডেশনের টি শার্ট বিতরণ

আপডেট: মে ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী(টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তন্ময় ফাউন্ডেশনের উদ্যোগে টি শার্ট বিতরণ করা হয়েছে। ছাতিহাটী গ্রামের অকাল প্রয়াত মেধাবী তরুন তন্ময়ের স্মৃতি রক্ষার্থে গঠিত হয় তন্ময় স্মৃতি ফাউন্ডেশন। উপজেলার ছাতিহাটীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২শত টি শার্ট বিতরণ করা হয়েছে।

টি শার্ট বিতরণ উপলক্ষে ১৬ মে মরহুমের বাসভবন ছাতিহাটীতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া মাহফিল ও টি শার্ট বিতরন কালে তন্ময়ের বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক ও বি সি আই কর্মকর্তা মোঃ শাজাহান সাজু সহ আত্মীয় স্বজন এলাকাবাসী ও মরহুমের সতীর্থরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদ উপলক্ষে নতুন টি শার্ট পেয়ে স্থানীয় তরুন যুবকরা দারুন খুশী হয়েছে। তন্ময় স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার তন্ময়ের পিতা মোঃ শাজাহান সাজু নেক্সটনিউজকে জানান, তন্ময় ফাউন্ডেশন আগামীতে আরো জনহিতকর কর্মসূচি গ্রহন করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network