৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

সাত বছর পর ‘অনুভবে অন্তরে’ শিমুল-মৌ

আপডেট: মে ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :   প্রায় সাত বছর পর আবারো একসঙ্গে অভিনয় করলেন অভিনেতা মনির খান শিমুল ও মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তাদের নাটকের নাম ‘অনুভবে অন্তরে’। মুন্না রহমানের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল।

নাটকটিতে আরো অভিনয় করেছেন তালহা খান ও শিশুশিল্পী তাইফ। মিফতা ভিজুয়ালের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন রুমানা দীপা।

মনির খান শিমুল বলেন, এতো বছর পরে আবারো মৌয়ের সঙ্গে অভিনয় করে অনেক ভালো লেগেছে। অনেক মজা করে শুটিং করেছিলাম আমরা। আমাদের সম্পর্কটা বরাবরই বন্ধুত্বপূর্ণ। সাত বছর পর আমরা একসঙ্গে কাজ করলেও আমাদের যোগাযোগ ছিল। আর তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাসব সময়ই ভালো।

নাটকটির প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘অনুভবে অন্তরে’ নাটকের গল্পটিও চমৎকার। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।

নাটকটির প্রসঙ্গে নির্মাতা হাসান রেজাউল বলেন, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নাটকটির শুটিং করেছিলাম আমরা। ঈদের বিশেষ নাটক হিসেবে মাছরাঙ্গা টিভিতে ঈদের ৬ষ্ট দিন রাত ৯টায় প্রচার হবে এটি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network