১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের পিপিই দিলেন আবু নাসের

আপডেট: মে ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী(টাঙ্গাইল) :  টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের  সাংবাদিকদের  পিপিই প্রদান করলেন এফবিসিসিআই  এর পরিচালক ও আওয়ামীলীগ নেতা আবু নাসের।    ১৫ মে শুক্রবার সকালে তিনি এলেঙ্গা রিসোর্টে সাংবাদিকদের পিপিই প্রদান করেছেন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালিহাতী ফাউন্ডেশনের     ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের  কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

পিপিই প্রদানকালে  উপস্থিত ছিলেন কালিহাতী ফাউন্ডেশনের সহ-সভাপতি রাসেল তালুকদার, সাধারন সম্পাদক মোল্লা জাকারিয়া লেলিন,কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম কুয়াশাসহ সংগঠনটির কর্মকর্তাবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক যুগধারা সম্পাদক হাবিবুর রহমান সরকার,কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহআলম, সাবেক সভাপতি রশিদ আহম্মেদ আব্বাসী, সাধারন সম্পাদক দাশ পবিত্র প্রমুখ।

এফবিসিসিআই এর  পরিচালক আবু নাসের বলেন,মফস্বলের সাংবাদিকদের নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। নেই কোন নিরাপত্তা। তবুও জাতির যে কোন দুঃসময় ও সুসময়ে মাঠে ময়দানে থেকে জীবনের ঝুকি নিয়ে কাজ করে করেন থাকেন আপনারা।।প্রতিদিনের সংবাদ পৌঁছে দেন দেশ বিদেশে।মহামারী করোনা ভাইরাসে তাদের সুরক্ষার কথা চিন্তা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য, প্রানঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ রোধকল্পে কালিহাতীর সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।সেই চিন্তা করে সাংবাদিকদের সুরক্ষার জন্য আবু নাসের তাদেরকে পিপিই প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network