২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ঘাটাইলে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

আপডেট: মে ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নূরুজ্জামান মিঞা, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কৃষি অফিস ৫০ ভাগ ভুর্তুকিতে দেওয়া তিনটি হারভেস্টার কৃষকের মাঝে বিতরণ করা হয়।

স্থানীয় কৃষি অফিস জানায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে করোনা পরিস্থিতিতে ইরি-বোরো ধান কাটায় শ্রমিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর অনুদানের এই কম্বাইন্ড হারবেস্টার (ধান কাটা মেশিন) কৃষকের মাঝে বিতরণ করা হয়।

শনিবার (৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মুজবুর রহমান ,দিঘলকান্দি ইউনয়নের দত্ত গ্রামের আব্দুস সামাদ ও সাগরদীঘি ইউনিয়নের সাগরদীঘি গ্রামের হিকমত সিকদারকে এই ধান কাটার মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, স্থানীয় ইউএনও অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইপুল আবেদীন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আবেদীন জানান, এই হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা, সেই সাথে কর্তণ ও মাড়াই করা যাবে। এতে মাত্র ৪-৫ লিটার ডিজেল খরচ হবে। শ্রমিক সংকট নিরসন ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারীভাবে ৫০% ভুর্তকি দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network