২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

করোনাভাইরাস মোকাবিলায় অগ্রণী ভূমিকায় কুষ্টিয়া জেলা প্রশাসক

আপডেট: মে ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: করোনাভাইরাস মোকাবিলায় কুষ্টিয়া জেলাকে সুরক্ষিত রাখতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কুষ্টিয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেনা। ডাক্তারদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, তাদের সহযোগিতা প্রদান,  সমন্বয়, বাজার মনিটরিং, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ সকল বিষয়েই তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন।
তারই অংশ হিসেবে শুক্রবার জেলার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার অবস্থা সরেজমিন দেখতে বেলা ১২.৩০ ঘটিকায় আকস্মিকভাবে উপস্থিত হন। তিনি জরুরি সেবা বিভাগে রোগী ভর্তির তথ্য দেখেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। খবর পেয়ে ভেড়ামারা পৌরসভার সম্মানিত মেয়র সেখানে উপস্থিত হন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ। জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ডাক্তারদের সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।  এছাড়া তিনি হাসপাতালে প্রসূতি সেবাসহ সকল সেবা চালু আছে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে তিনি মানুষকে হাসপাতালে এসে সেবা নেয়ার বিষয়টি আরো ভালোভাবে মানুষের মাঝে প্রচারের অনুরোধ জানান।
এছাড়া জেলা প্রশাসক মহোদয় উপজেলায় ত্রাণ বিষয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network