২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

হিলিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের প্রভাবে চলমান সংকটময় মূহুর্তে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ত্রাণের খাবার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (৬ মে) দুপুরে হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১৬৬টি মসজিদের ৪৫০জন ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম সহ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। #

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network