২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

টাঙ্গাইলে প্রেমের বলি কলেজ ছাত্র আশিক

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
 
নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রেমের বলি হয়েছেন কলেজ ছাত্র আশিক।প্রেমিকার ভাইয়ের রোষানলে পড়ে নিখোঁজ হয় সে।পরে ছয়দিন পর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কলেজ ছাত্রের নাম আব্দুল্লাহ আল মামুন আশিক(১৮)।
মঙ্গলবার (৫ মে) বিকেলে বাড়ির পাশের লৌহজং নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আশিকের বাবা রাশেদুল ইসলাম পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত।
তিনি শহরের কাগমারা এলাকার বাসিন্দা। সে পুলিশে কর্মরত রাশেদুল ইসলামের ছেলে ও শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর  ছাত্র। 
আশিকের বাবা জানান, কয়েক মাস আগে থেকে প্রতিবেশি এক মেয়ের সাথে  ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকে।
আশিক গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন সেট আনতে যায়। তারপর আর বাড়িতে ফিরে আসেনি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হযেছে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network