আপডেট: মে ৫, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের উল্লাপাড়া মহাসড়কে মঙ্গলবার সকালে হাটিকুমরল-বনপাড়া চড়িয়াশিখা গ্রামের পাশে রাস্তাপার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মসজিদের ইমাম পাষান আলী (৫০) মারা যান। তিনি সিরাজগঞ্জের সলংগা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের শাহী জামে মসজিদে ইমামতি করতেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম জানান, পাষান পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।