৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

প্রথম পুত্র সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

আপডেট: মে ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : অপেক্ষার পালা শেষ হলো। প্রথমবারের মতো মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোর ৫ টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল। ভারতীয় একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল নিজেই। তখন সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘসময়ের বন্ধু নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল। নিসপাল সিনেমা প্রযোজনা সংস্থা সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network