২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এ দেশের করোনা বীর যোদ্ধা হয়ে থাকবেন আজীবন -হুইপ ইকবালুর রহিম -এমপি

আপডেট: মে ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এ দেশের করোনা বীর যোদ্ধা হয়ে থাকবেন আজীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ ত্যাগের পুরস্কার নিজেই দিবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের উৎসাহিত করার জন্য প্রনোদনা ও বীমার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, চিকিৎসকদের পাশে সরকার আছে ও থাকবে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ মে শনিবার ২৫০ শয্যা দিনাজপুর জেনারেল সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা দিনাজপুর জেনারেল সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মোঃ আহাদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: মোঃ ওয়াহেদুল হক, (অর্থো সার্জারি) ডাঃ মোঃ খতিব সফিউর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network