২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

গোপালপুরে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীর জরিমানা

আপডেট: মে ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের গোপালপুরে ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে গোপালপুর পৌরশহরের সূতী পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন।

জানা যায়, ডুবাইল এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মাটি ব্যবসায়ী বেলাল হোসেন দীর্ঘদিন ধরে ফসলি জমির মালিকদের সাথে চুক্তি করে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ভেকুচালকসহ অন্যন্যরা পালিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network