২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

আলো আসবেই

আপডেট: মে ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আলো আসবেই

—-মুজিবুল হক হিরণ

বাকেরগঞ্জ,বরিশাল।

এ আধাঁর কেটে যাবে আসবে নতুন আলো
রাজপথে চলবে গাড়ি, ছুটবে এলোমেলো
পথের বাঁকে গলির মোড়,জমবে আবার ভীড়
গল্প আড্ডায় ব্যস্ত হবে, জমে হবে ক্ষীর।

খুকু আবার স্কুলে যাবে, খোকা খেলবে মাঠে
চাচী-দাদী যাবে এঘর-ওঘর, বাবা যাবে হাটে
পুরাদস্তুর ঘুরবে আবার বন্ধ কলের চাকা
জনাকীর্ণ হবে আবার ব্যস্ত নগরী ঢাকা।

মানুষ আবার ঘুরবে ফিরবে, স্বাভাবিক হবে সবই
যথা নিয়মে সকাল সন্ধ্যা আলো দিবে রবি।
হয়তো এবার ছাড়বে ওরা সুদেরই কারবার
ঘুষের জন্য ফাইল হয়তো আটকাবে না আর।

ফসলের মাঠে দেখবো পুন: সোনালী রংয়ের হাসি
নতুন করে বলবো আবার তোমায় ভালবাসি।
করোনা মোদের শিখিয়েছে যা শিক্ষা হয়ে রবে
ছিলাম যেমন ভালো, যেন তেমনই থাকি সবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network