২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর

আপডেট: এপ্রিল ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, ঢাকা : না ফেরার দেশে চলে গেলেন সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর।তিনি ছিলেন  সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টা।।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৪৭। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

তার বোন স্বপ্না সংবাদমাধ্যমকে জানান, আজ রাত ১০টায় তিনি ইন্তেকাল করেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, হুমাযুন কবীর খোকনের করোনাভাইরাসের কিছু লক্ষণ ছিল। তবে করোনার টেস্ট এখনো করা হয়নি।

হুমায়ুন কবীর খোকন সময়ের আলোতে যোগদানের আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

সাংবাদিক হুমায়ুন কবীরের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেক্সটনিউজ পরিবার।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network