২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট: এপ্রিল ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক. নাগরপুর ( টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ করেছে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

“পুষ্টি উন্নয়ন এর বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ।

মঙ্গলবার (২৮এপ্রিল) দুপুরে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম নাগরপুর সদরের ৬০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ রোকুনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ শাহেদ আল ইমরান, ডা: শরিফুল ইসলাম খান, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।
পুষ্টিকর খাবারের পেকেটে ছিল, চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তৈল, সাবান ও মাস্ক ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network