৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেট ভাঙা হয়েছে অনিশ্চয়তার কারণে

আপডেট: এপ্রিল ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
Alia

নেক্সটনিউজ ডেস্ক : করোনা ভাইরাসের কারণে পুরোবিশ্বে সিনেমার শুটিং পিছিয়েছে। যার ফলে শুধুমাত্র বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হচ্ছে। অন্যান্য ছবির মতোই পিছিয়ে সঞ্জয়লীলা বানশালির গিয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াডি’র শুটিং। যে কারণে কয়েক কোটি টাকা খরচে তৈরি ছবির সেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক-প্রযোজক সঞ্জয়লীলা বানশালি। যে সিনেমার মধ্য দিয়ে আলিয়া ভাটকে নতুনরূপে ফেরার কথা ছিল।

এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘ঠিক কবে স্বাভাবিক হবে সবকিছু আমরা জানি না। তাই অনিশ্চয়তার কারণে সেট ভাঙা হয়েছে।’

জানা গেছে, করোনা নিয়ে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে ফের কবে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির শুটিং শুরু হবে তা কারোরই জানা নেই। এদিকে ফিল্ম সিটিতে প্রায় ৬ কোটি টাকা খরচ করে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির জন্য সেট বানিয়েছিলেন বানশালি। তবে শুটিং যেহেতু অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে, তাই এতদিন সেটের জন্য ভাড়া বহন করাটা অকারণ খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে বলেই মনে করছেন প্রযোজক বানশালি।

সেটের জন্য যে পরিমাণ ভাড়া গুণতে হচ্ছে, তার থেকে পরে ফের সেট বানিয়ে নেওয়ার খরচ তুলনামূলক কম হবে বলে মনে করছেন পরিচালক।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network