২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

৫ মে পর্যন্ত ছুটি বাড়লো

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এবারের ছুটিতে বেশ কিছু নির্দেশনা রয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন একথা জানান।

তিনি বলেন, ৫ মে  (মঙ্গলবার) পর্যন্ত সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কাজ চলছে। কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে।

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফায় ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। এর মধ‌্যে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায়  ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network