৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

মারা গেলেন তুমুল জনপ্রিয় ‘টম অ্যান্ড জেরি’র পরিচালক

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ছিল ‘টম অ্যান্ড জেরি’ সিরিজটি। ছোট বড় সকলের কাছেই ছিল সমান প্রিয়। মহামারি করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই কার্টুন সিরিজটির অন্যতম পরিচালক জিন ডিচ। বয়স হয়েছিল তার ৯৫ বছর।

জন্মসূত্রে মার্কিন নাগরিক হলেও, জীবনের বেশিরভাগ সময়টাই চেক প্রজাতন্ত্রের প্রাগে কাটিয়েছেন জিন ডিচ। বৃহস্পতিবার রাতে সেখানকার লিটল কোয়ার্টার এলাকায় নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নবতিপর এই চিত্র নির্মাতার মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

‘টম অ্যান্ড জেরি’ সিরিজের জন্য ঘরে ঘরে পরিচিতি পেলেও, তাঁর তৈরি স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি ‘মনরো’ ১৯৬০ সালে অস্কার জেতে। তাঁর প্রযোজিত ‘সিডনিজ ফ্যামিলি ট্রি’ ১৯৫৮ সালে অস্কারের জন্য মনোনীত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network