২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখতে নিজের বাড়ি ছেড়ে দিলেন ন্যান্সি

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক :  করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখতে নেত্রকোনার ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই।

এ বিষয়ে তিনি বলেন, নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। এতে করে যদি কারো উপকারে আসে তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া।

বাড়িটি কিভাবে কাজে লাগবে এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি কিভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। আমরা বলেছি, ওই বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার অনেকের আইসোলেশনে জায়গা হচ্ছে না; সেক্ষেত্রে বাড়িটি কাজে লাগাতে পারেন। এছাড়া চাইলে করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকরা এখানে থাকতে পারবেন।

এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলাম বলেন, সংগীতশিল্পী ন্যান্সি তার বাড়িটি ব্যবহারের কথা জানিয়েছেন। প্রয়োজন হলে আমরা তা কাজে লাগাবো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network