২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

রমজান উপলক্ষে কর্মহীনদের জন্য খন্দকার আছাব মাহমুদের উপহার

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, নাগরপুর (টাংগাইল) : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় নাগরপুরেও চলছে লকডাউন, এতে কর্মহীন হয়ে পরেছে হাজার হাজার মানুষ। নাগরপুর উপজেলার কর্মহীন দরিদ্র মানুষদের জন্য উপহার পাঠিয়েছেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সারেংপুর, কাজীরপাছুরিয়া, পাছুটা ও মালইজানি এই ৪টি গ্রামের ১২০ টি পরিবারের মাঝে খন্দকার আছাব মাহমুদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন ও খন্দকার তোফাজ্জল হোসেন ডিটুল কর্মহীন পরিবারের মধ্যে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, ছোলা ও সাবান।
এ বিষয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ফলে সারাদেশে লকডাউন চলছে। এতে কর্মহীন হয়েছে লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ। অসহায় এ সকল মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। সামনে মাহে রমাজান উপলক্ষে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন খন্দকার আছাব মাহমুদ তাকে আমরা সাধুবাদ জানাই। সাধারণ মানুষের প্রতি তার এই মহানুভবতা বেঁচে থাকুক চিরকাল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network