২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কুষ্টিয়ার ভেড়ামারায় আইন অমান্য করায় বিভিন্ন দোকানিকে ২৫হাজার টাকা জরিমানা

আপডেট: এপ্রিল ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে :  কুষ্টিয়ার ভেড়ামারা সামাজিক দুরুত্ব বজায় রাখতে ও জনগণকে ঘরে রাখতে উপজেলা নির্বাহি অফিসার সোহেল মারুফের নেতৃত্বে আজ সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় পৌর এলাকায় ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮, ২৫(১) (খ) ধারায় অপরাধ করায়(২) মতে ভেড়ামারা মধ্যবাজার এলাকায় অবস্থিত হানিফ হার্ডওয়ারকে ৭হাজার টাকা, বড় মসজিদ গলিস্থ শাজাহান ক্রোকারিজকে ১০হাজার টাকা, শফি ষ্টোর ৫হাজার টাকা ও ইয়ারুল টেলিকমকে ৩ হাজার টাকা সবমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে তিনি ব্যবসায়ীদের বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে জনসমাগম সৃষ্টি করছেন, এতে আপনি যেমন বিপদে পরছেন ঠিক তেমনি আপনার পরিবারসহ গোটা সমাজকে বিপদে ফেলছেন। আপনাদের ঘরে রাখতেই আমাদের অবিরাম প্রচেষ্টা। আপনার সকলে ঘরে থাকুন, ভালো থাকুন, গোটা সমাজকে ভালো ও সুস্থ্য রাখুন। এধরণের অভিযান চলমান থাকবে বলে  সোহেল মারুফ স্থানীয় সংবাদকর্মীদের জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network