২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

সিরাজগঞ্জের উল্লাপাড়া : ত্রাণের দাবিতে ঢাকা-নগরবাড়ী মহাসড়ক অবরোধ

আপডেট: এপ্রিল ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,  সিরাজগঞ্জ  : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ত্রাণের দাবিতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের উপজেলার বালসাবাড়ী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন মানুষ। রবিবার সকালে উপজেলার দুর্গানগরে ইউনিয়নে দুর্গানগর এলাকার শতশত কর্মহীন মানুষ এ বিক্ষোভ করেছে।

সংবাদ পেয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছলে ত্রাণ সামগ্রী দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

জানা যায়, করোনার প্রভাবে কর্মহীন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে দুর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ চাল বিতরণ করেন। এতে তাঁত প্রধান এলাকার শতশত কর্মহীন মানুষ ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় সকালে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ী বাজার এলাকায় শতশত মানুষ ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করা হয়েছে। তিনি আরও জানান, ত্রাণ বিতরণে ইউপি চেয়ারম্যানের কিছুটা সমন্বয়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি বঞ্চিতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network