২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবি ।। নিখোঁজ-৩

আপডেট: এপ্রিল ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
প্রতীকী ছবি

হাসান মাহমুদ, ভূঞাপুর থেকে : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। যানবাহন দিয়ে বঙ্গবন্ধু সেতু পাড় না হতে পেরে এসব লোকজন নৌকাযোগে নদী পাড় হচ্ছিলো। নিখোঁজ তিনজনের বাড়ি বগুড়ার ধুনটে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিল। নৌকাটি বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলার কাছে হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৪ জনের মধ্যে ১১জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক। তারা যে যার বাড়ি চলে গেছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network