২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

করোনাভাইরাসে ডা: মঈনের মৃত্যু : শনিবার বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ড্যাব

আপডেট: এপ্রিল ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : মহামারী করোনাভাইরাসের করাল গ্রাস থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে প্রথম সারির সম্মুখযোদ্ধা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মঈনুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী কমিটি। একইসাথে আগামীকাল শনিবার বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ড্যাব।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ ও মহাসচিব ডা: মো: আব্দুস সালাম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের সহকর্মী, সহযোদ্ধা, এই মেধাবী চিকিৎসকের প্রতি সম্মান জানাতে আগামী শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশের সকল চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের উক্ত কর্মসূচি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১. সকল চিকিৎসক এবং সর্বস্তরের স্বাস্থ্য কর্মীদের কালো ব্যাজধারণ (কর্মক্ষেত্রে ও ঘরে)। ২. দুপুর ১২টা ০১ মিনিট নীরবতা পালন (যার যার অবস্থান থেকে)। এবং ৩. জোহর নামাজের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরম করুণাময়ের কাছে প্রার্থনা (নিজ নিজ অবস্থান থেকে)।

উল্লেখ্য যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ডা: মঈন উদ্দিন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network