২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

এবারের লড়াই প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে : ভোকাল মাহফুজ আনাম জেমস

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক: ব্যান্ডদল নগরবাউলের ভোকাল মাহফুজ আনাম জেমস বাঙালি জাতিকে ঘরে একা থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন।

নগরবাউল ব্যান্ডের ফেইসবুক পেইজে তিনি লিখেন, বাঙালি চাইলেই একতাবদ্ধ হয়ে লড়ে যেতে পারে যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে, তার প্রমাণ আমরা ৭১ সালে দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মানুষেরাও ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও আরো কয়েকটি দিন ঘরে থাকার আহ্বান জানান জেমস।

চলতি মাসের শুরুতে ইউরোপে নগরবাউলের টানা কনসার্টের কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে। তাই জেমস নিজেও এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network