২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আল্লামা শফী

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন।তবে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে আল্লামা শফী হাসপাতালে ভর্তি হলেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।

আল্লামা শফীর একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম হেফাজত আমিরের হাসপাতলে ভর্তির বিষয়টি নিশ্চিত করে এ অভিযোগ করেন।

তিনি নেক্সটনিউজ কে জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আল্লামা শফীকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ছে। সেখানে তিনি সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন।

মোহাম্মদ শফিউল আলম জানান, ১০৩ বছরের বেশি বয়সী আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। আজ হাসপাতালে ভর্তির সময় তার বমি ও মাথা ব্যাথা ছিল।

এদিকে আল্লামা শফী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করা হচ্ছে। যা আদৌ সঠিক নয় বলে দাবি করেন তার একান্ত সহকারী। তিনি বলেন, ‘হুজুরের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ রির্পোট এসেছে। তাই এ রকমের ভ্রান্ত তথ্য তথা গুজবে কান না দিয়ে বরং হুজুরের সুস্থতা কামনা করে দেশবাসী সবাই দোয়া করি।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network