১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ত্রাণ লুটপাটকারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত : কর্নেল অলি

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :  দেশের এই দুঃসময়ে গরিব, দুস্থ ও সহায়-সম্বলহীন মানুষদের জন্য বরাদ্দকৃত চাল এবং খাদ্যসামগ্রী চুরি ও লুটপাটকারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি বলেন, ‘প্রতিদিন আমরা মিডিয়াতে যে পরিমাণ করোনাভাইরাসের রোগীর তালিকা পাচ্ছি, তার চেয়েও বেশি পাচ্ছি চাল চোরের সংখ্যা।’

শনিবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, ‘লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং বেকার মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু করোনাভাইরাসের মতো এত বড় মহামারির মধ্যেও দুর্নীতিবাজরা এ ত্রাণসামগ্রী ও স্বল্পমূল্যের চাল আত্মসাৎ করতে ব্যস্ত।’

তিনি বলেন, ‘জাতির এই ক্রান্তিকালে যারা গরিবের হক মেরে খায় তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত। কারণ এরা দেশের শত্রু এবং মানবতার শত্রু। এ ধরনের পশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।’

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে অলি আহমদ বলেন, ‘এসব ত্রাণসামগ্রী এবং স্বল্পমূল্যের চাল সশস্ত্র বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বিতরণ করা একান্তই প্রয়োজন। এতে করে হতদরিদ্র, বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণও শান্তিতে থাকবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network