২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

গাজীপুরে সিভিল সার্জনসহ ১৪ কর্মচারী হোম কোয়ারেন্টাইনে

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,গাজীপুর : গাজীপুর সিভিল সার্জন অফিসের এক কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর সিভিল সার্জনসহ ১৪ কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

আক্রান্ত কর্মচারীকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। আক্রান্তের বাড়ির লোকজনের নমুনা আইইসিডিআরে পাঠানো হয়েছে এবং তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন জানান, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী গত শুক্রবার ঠান্ডা, জ্বর ও গলাব্যথা হলে তার নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি আইসোলেশনে রয়েছেন।

সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ওই কর্মচারীর করোনা পজিটিভ হওয়ার পর শনিবার কার্যালয়ের সিভিল সার্জনসহ ১৩ কর্মচারীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ওই ১৪ জন  হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ প্রকাশের সময় ওই কর্মচারী তার গ্রামের বাড়িতে থাকায় বাড়ির লোকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network