২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলে আরেকজন করোনারোগী শনাক্ত ।। নিজ গ্রাম ও শশুরবাড়ীর দুটি গ্রামই লকডাউন

আপডেট: এপ্রিল ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ  প্রতিবেদক,  টাঙ্গাইল  : টাঙ্গাইলের গোপালপুরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরেকজনকে শনাক্ত করা হয়েছে।  আজ বৃহস্পতিবার সকালে  গোপালপুর উপজেলার আক্রান্ত রোগীর নিজ গ্রাম ও মধুপুর উপজেলায় তার শশুরবাড়ী এলাকার দুটি গ্রামই লকডাউন করেছে মধুপুর ও গোপালপুর উপজেলা প্রশাসন। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও কাশিতে ভুগছিলেন। এতে সন্দেহ দেখা দিলে বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network