২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কর্মস্থলে ফেরা হলো না সোহেল রানা’র

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় সোহেল রানা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব- স্টেশন অফিসার আবুল কালাম জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতুবাড়ী গ্রামের মোঃ আব্দুল মজিদ সরকারের ছেলে সোহেল রানা (৩৫) মোটরসাইকেল যোগে কর্মস্থল মুন্সীগঞ্জ শ্রীনগর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ৩ নাম্বার ব্রিজের উপর পৌছালে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network