আপডেট: অক্টোবর ১০, ২০১৯
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের আস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নগরবাড়ীতে রক্তের আস্থা’র সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মাসুদ তালুকদার, কালিহাতী কলেজের প্রভাষক হাসান আলী, আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, আলোর দিশারী ক্লাবের সভাপতি আবু হানিফ, রক্তের আস্থা’র হৃদয় ও সাব্বির হোসেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ আশরাফুল আলম মুক্তার। আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয়। রক্তের আস্থা নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি এক বছরে ৩০০ ব্যাগ রক্ত অসহায় রোগীদের মধ্যে দান করেছেন।