২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

টাঙ্গাইলে অপহরণের পাঁচদিন পর শিপনের লাশ উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাহির শিমুল গ্রামের অপহৃত ইয়ার বাদশা শিপনের লাশ পাওয়া গেছে সদর উপজেলার মালঞ্চ গ্রামের কলাবাগান থেকে। ২৩ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে লাশের খবর পাওয়া যায়। ।

গত ১৯ সেপ্টেম্বর রাতে ফোনে ডেকে নিয়ে তাকে অপহরণ করা হয়। অপহরণের পরে পিতা সবুর মন্ডল বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেন। দীর্ঘ পাঁচদিন পর একই এলাকার কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শিপনের একটি শিশু সন্তান রয়েছে। তার গর্ভবতী স্ত্রীর ডেলিভারী হওয়ার কথা রয়েছে আগামী ২ নভেম্বর। লাশের খবর শুনে বাহিরশিমুল গ্রামসহ এলাকায় কান্নার রোল পড়েছে। শোকের মাতম চলছে অত্রাঞ্চলে।বৃদ্ধা মা পুত্র শোকে নির্বাক।

এলাকাবাসী এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network