২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ছবির যে সংলাপের কারণে পুলিশের ‘নজরদারিতে’ প্রিয়াঙ্কা-ফারহান!

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক। সদ্য এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ট্রেলারের একটি সংলাপের কারণে সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের  নজরে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার ।সিনেমায় প্রিয়াঙ্কা ও ফারহানের অনস্ক্রিন কন্যা আয়েশা (জায়রা ওয়াসিম অভিনীত) দুরারোগ্য ব্যাধি Busulfan Lung Disorder-আক্রান্ত এবং ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতির কারণে তার পরিবার আর্থিক সমস্যা নিয়ে লড়াই করে চলেছে বলেও দেখা গেছে ট্রেলারে।

দ্য স্কাই ইজ পিঙ্কে মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। একটি দৃশ্যে মেজাজ হালকা করার চেষ্টায় ফারহান আখতারকে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, “এক বার আয়েশা ঠিক হো জায়ে, ফির সাথ মে ব্যাংক লুটেঙ্গে।”মহারাষ্ট্র পুলিশের নজরে এসেছে এই ডায়লগ এবং একটি টুইটে মজার ছলে এই ডাকাতির পর তাদের কী হতে পারে তা বুঝিয়ে দিয়েছেন তারা। মহারাষ্ট্র পুলিশ মজা করে ওই টুইটে লিখেছে, “আইপিসি ধারা ৩৯৩ এর অধীনে জরিমানাসহ সাত বছরের কারাদণ্ড।”

প্রিয়াঙ্কাও কম যান না। বুধবার সকালেই প্রিয়াঙ্কা চোপড়া প্রায় স্বীকারোক্তির ঢঙে একটি টুইট লিখে মহারাষ্ট্র পুলিশকে এর প্রতিক্রিয়ায় লিখেছেন, “ওফফ! হাতেনাতে গ্রেফতার!…প্ল্যান বি সক্রিয় করার সময় এসেছে ফারহান আখতার।”

এদিকে, ফারহান আখতারও পালটা টুইটে লিখেছেন, “হাহাহাহা। আর কখনও ক্যামেরার সামনে এইসব পরিকল্পনা করব না।”

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network