১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

এতিমের টাকা চুরি করায় জেলে খালেদা জিয়া: আইনমন্ত্রী

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র কর্মসূচি প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় এবং এতিম খানার টাকা চুরি করায় জেলে আছেন। তাকে যদি জামিন দিতে হয় এটা একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কি করবেন তা আদালতই ঠিক করবেন।

মঙ্গলবার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন বলে বিএনপি’র মহাসচিবের এমন মন্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যখন এরশাদ খালেদা জিয়াকে গুলশানের একটি বাড়ি দিয়েছিলেন আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে ২২ বিঘার একটি বাড়ি দিয়েছিলেন তখন এরশাদ খুব ভাল লোক ছিলেন। যখন এরশাদ গণতন্ত্র ফিরেই আনার চেষ্টা করে তখন তিনি খারাপ হয়ে যান। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।এ সময় আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network