১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

গণধর্ষণের অভিযোগ

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদক : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্বামী পরিত্যক্তা এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি আদমদীঘির সান্দিড়া গ্রামের বাসিন্দা ও শখের পল্লীর নামের একটি বিনোদন কেন্দ্রের মুদি দোকানে কাজ করেন। রবিবার রাতে এ ঘটনার পর সোমবার বিকেলে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ঐ গৃহবধূ রবিবার রাতে প্রতিবেশী এক ভাইয়ের সাথে সাইলো সড়ক দিয়ে তিয়রপাড়া ব্রিজে বেড়াতে যান। সেখানে সন্ধ্যায় লোকজন না থাকায় তারা ফিরছিলেন। আসার সময় ঐ এলাকার জুয়েল, সজিব, পান্না, অনিক ও টুটুলসহ বেশ কয়েকজন বখাটে তাদের পথ আটকিয়ে প্রথমে মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। এরপর গৃহবধূর ভাইকে মারপিট করে তার মুখ বেঁধে নির্জন স্থানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানায়, এ ঘটনার খবর পেয়ে সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে পৌর শহরের মালগুদাম এলাকা থেকে কলসা হলুদ ঘরের শাহাজাহান আলীর ছেলে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network